ঢাকাMonday , 12 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় পুলিশের সঙ্গে ‘গোলাগুলিতে’ নিহত ১

Link Copied!

সাভার প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় পুলিশের সাথে গোলাগুলিতে শামীম নামের এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে ঢাকার ধামরাইসহ একাধিক থানায় মোট আটটি মামলা রয়েছে।
সোমবার ভোররাতে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে।
পুলিশ জানায়, একাধিক মামলার আসামি শামীম দীর্ঘ দিন ধরেই পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাতক অবস্থায় ছিলেন। সবশেষ রোববার বিকেলে ধামরাইয়ের কালামপুর থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পরে রাতে তাকে নিয়ে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় অভিযানে গেলে সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে।
বেশ কয়েক রাউন্ড গুলি বিনিময়ের পর শামীমের সহযোগীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় শামীমকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপদ চন্দ্র সাহা জানান, নিহত শামীমের বাড়ি যশোর জেলায়। তিনি ডাকাতি ছাড়াও ভূয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন।