ঢাকাMonday , 12 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁও-১ আসনের জন্য মনোনয়ন কিনলেন ফখরুল

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : একাদশতম জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঠাকুরগাঁও-১ আসনে দলীয় মনোনয়ন ফরম কিনলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের প্রধান কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদের কাছ থেকে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র কেনার পর নিজের মনোনয়ন ফরম কেনেন তিনি।
এ সময় তার সঙ্গে ছিলেন দলের যুগ্ম-মহাসচিব খাইরুল কবীর খোকন।
এর আগে কারাবন্দি দলের চেয়ারপারসন ও প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে ফেনী-১ আসনের জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বগুড়া-৬ আসনের দলীয় মনোনয়ন ফরম কেনেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং বগুড়া-৭ আসনের জন্য মনোনয়নপত্র কেনেন মির্জা আব্বাস।
রোববার জাতীয় ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলনে আগামী সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। পরে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলও ভোটে অংশ নেওয়ার সিদ্ধান্ত জানায়।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয়, চতুর্থ ও পঞ্চম তলায় আট বিভাগের আলাদা বুথ থেকে দলের মনোনয়ন ফরম বিক্রি করা হচ্ছে।
মনোনয়ন ফরম মূল্য রাখা হচ্ছে ৫ হাজার টাকা। আর জমা দেওয়ার সময় ২৫ হাজার টাকা জামানত দিতে হচ্ছে। সোমবার ও মঙ্গলবার বিএনপির মনোনয়ন ফরম বিক্রি হবে; মঙ্গলবার ও বুধবার তা জমা দেওয়া যাবে।