ঢাকাMonday , 12 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনের পরিবেশ না পেলে সিদ্ধান্ত পরিবর্তন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ না পেলে নির্বাচনে থাকার সিদ্ধান্ত থেকে সরে আসার কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম কেনার আগে সাংবাদিকদের তিনি এই কথা জানান।
এখন পর্যন্ত নির্বাচনের কোনো পরিবেশ নেই অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বলতে যা বোঝায় এখন পর্যন্ত তার কোনো কিছুই লক্ষ্য করা যাচ্ছে না। এগুলো বন্ধ না হলে আমাদের সিদ্ধান্ত নিশ্চয়ই পরিবর্তন করব।’
তিনি বলেন, ‘এই সরকার অবৈধভাবে ক্ষমতায় এসে বেগম খালেদা জিয়াকে মিথ্যা ও সাজানো মামলায় বন্দি করে রেখেছে। তারপরও দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফার আলোকে আন্দোলনের অংশ হিসেবে এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করছি। এই নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে।’
নির্বাচনে অংশগ্রহণ করা বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের আন্দোলের অংশ বলেও জানান বিএনপির মহাসচিব।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস-চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, মোহাম্মদ শাহজাহান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।