ঢাকাMonday , 12 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চকবাজারে সহকর্মীর হাতে যুবক খুন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর চকবাজারে সহমর্কীর হাতে রুবেল (২৫) নামে এক যুবক খুন হয়েছেন। সোমবার ভোরে চকবাজারের উর্দু রোডের একটি প্লাস্টিক কারখানায় এ ঘটনা ঘটে। রুবেলের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মার্গে রাখা হয়েছে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, রুবেল ও লিটন নামে দুই যুবক ওই প্লাস্টিক কারখানায় কাজ করতেন। ভোরে দুজনের মধ্যে মারামারি লাগে। এক পর্যায়ে লিটন রুবেলের মাথায় আঘাত করে বলে জানা গেছে। রুবেলকে উদ্ধার করে ঢামেক হাসাপাতলে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রুবেল নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নুরুজ্জামানের ছেলে। আলমকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে পুলিশ জানিয়েছে। আর কী নিয়ে তাদের মধ্যে মারামারি হয়েছে তাও জানা যায়নি।