ঢাকাSunday , 11 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বালু উত্তোলনকারীদের জ্বালায় অতিষ্ঠ করতোয়া তীরের কৃষক

Link Copied!

সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন চলছে। বালু উত্তোলনকারীরা অতিষ্ঠ করে তুলেছে সংশ্লিষ্ট গ্রামবাসীদের।
তারা জোরপূর্বক কৃষকের আবাদি জমি দখল করে সেখানেই বালুর স্টক করে বালু কেনাবেচা করছে। এ ব্যাপারে কিছু বললে বালু উত্তোলনকারীরা অস্ত্রের ভয় দেখাচ্ছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ।
উল্লাপাড়া উপজেলার পূর্ব মহেশপুর মৌজার এলাকাবাসীর অভিযোগ, মহেশপুর গ্রাম সংলগ্ন করতোয়া নদী থেকে বাংলা ড্রেজার মেশিন দিয়ে সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত এরা বালু উত্তোলন করছে। বালু উত্তোলনকারীরা নদী থেকে অর্ধ কিলোমিটার দুরে পাইপ দিয়ে কৃষকদের আবাদী জমিতে বালু ফেলছে।
সংশ্লিষ্ট এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায় নদী থেকে বালু উত্তোলন করে পাইপ দিয়ে মহেশপুর গ্রামের মসজিদের পাশে কৃষকদের রোপা আমন চাষের জমিতে ফেলা হচ্ছে।
মহেশপুর গ্রামের কৃষক ফরিদুল অভিযোগ করেন, তার ২০ শতক, সেরাজুল ইসলামের ৩৯ শতক, রফিকুল ইসলামের ১৬ শতক, ইমারত আলীর ২০ শতক, শামছুল আলমের ৩ বিঘা, ওসমান গণির ৪০ শতক, আলতাফ হোসেনের ৩৫ শতক, ইমান আলীর ২ বিঘা জমি জোরপূর্বক দখল করে সেখানে বালু মজুদ করেছে উত্তোলনকারীরা। এসব কৃষকরা তাদের জমিতে তাদের জমিতে চাষাবাদ করতে পারছেন না। তাদের জমিতে বালু ফেলতে বাধা দেওয়ায় বালু উত্তোলনকারীরা লোকজন নিয়ে অস্ত্রশস্ত্রসহ তাদের হত্যার হুমকি দিচ্ছে। বিষয়টি তারা প্রশাসনকেও লিখিতভাবে জানিয়েছেন।
মহেশপুর গ্রামের আইয়ুব আলী, রফিকুল ইসলাম, দুলাল সরকার, শামছুল প্রামানিক, ফরিদ প্রামানিক, গোলাম প্রামানিক অভিযোগ করে বলেন, গত বছর থেকেই এরা আমাদের গ্রামের নদী থেকে সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত ড্রেজার মেশিন দিয়ে বালু তুলছে। তারা অন্যস্থানে বালু মহাল ইজারা নিলেও আমাদের এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করছে। এ কারণে এখানে নদী ভাঙ্গণ শুরু হয়েছে। দিন রাত বালুর ট্রাক চলায় ধুলোর কারণে গ্রামের মানুষের বসবাসও দায় হয়ে উঠেছে। গ্রামবাসীরা বাধা দিলে বালু উত্তোলনকারীরা দলবল নিয়ে তাদের উপর হামলা করতে আসে।
মহেশপুর গ্রামের কৃষকরা জানান, শাহজাদপুর থানার গাড়াদহ গ্রামের স্থানীয় দুজন প্রভাবশালী করতোয়া নদীর তারাবাড়িয়া নামক স্থানে বালু মহাল ইজারা নেয়। কিন্তু তারা সে স্থান রেখে তাদের এলাকায় রামরাজত্ব কায়েম করছে। এ ব্যাপারে প্রশাসনকে জানিয়েও লাভ হচ্ছেনা।