ঢাকাSunday , 11 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভাইকে গলা কেটে হত্যার পর থানায় আত্মসমর্পণ

Link Copied!

সাভার প্রতিনিধি : আশুলিয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে বড় ভাইকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা করেছে ছোট ভাই। হত্যার পর নিজেই অস্ত্র হাতে থানায় হাজির হয়ে আত্নসমর্পণ করেছে হত্যাকারী। শনিবার রাত ১১ টার দিকে আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়নের কাইচাবাড়ি গ্রামে ফজল মিয়ার বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আবু তাহের ও হত্যাকারী জাহিদ হোসেন ফজল মিয়ার ছেলে। তিন ভাইয়ের মধ্যে আবু তাহের বড় ও জাহিদ মেঝ। নিহতের বোন হাসিনা বেগম জানান, দীর্ঘদিন ধরে বড় ভাই আবু তাহেরের সঙ্গে জাহিদের জমি নিয়ে ঝামেলা চলছিল। এ নিয়ে তাদের মধ্যে একাধিকবার সংঘাতও হয়। শনিবার রাত ৯টার দিকে আবু তাহের তার ঘরে ঘুমিয়েছিলেন। এ সময় দা দিয়ে আবু তাহেরকে গলা কেটে হত্যা করে জাহিদ।
আশুলিয়ার থানার উপ-পরিদর্শক সহিদুল ইসলাম (পিপিএম) জানান, রাত সাড়ে ৯টার দিকে ধারালো দা হাতে এক ব্যক্তি থানায় উপস্থিত হয়ে জানায়, তার ভাইকে সে হত্যা করেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। হত্যাকারীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। জমির ভাগবাটোয়ারা নিয়ে ভাইকে হত্যা করেছে বলে স্বীকার করেছে জাহিদ।