ঢাকাSunday , 11 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নৌকা প্রতীকে ভোট করতে চায় জাসদ-তরিকত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সঙ্গে নৌকা প্রতীকে ভোট করতে চায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ)। রোববার প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে চিঠি দেয় দল দুটি।
জাসদের সভাপতি হাসানুল হক ইনু স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, বিগত দশম জাতীয় সংসদ নির্বাচনের মতই আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন নিবন্ধিত রাজনৈতিক দলসমূহ নির্বাচনে জোটবদ্ধ হয়ে নির্বাচন করছে।’
‘এমতাবস্থায় গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ২০ এর ১ এর (এ) ধারায় অনুযায়ী ১৪ দলীয় জোটের শরীক দল হিসেবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও ১৪ দলীয় জোট মনোনীত অভিন্ন প্রার্থীদের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের সংরক্ষিত নির্বাচনি প্রতীক নৌকা সংরক্ষিত রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বাধিত করবেন।’
বাংলাদেশ তরিকত ফেডারেশনের (বিটিএফ) মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরি স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘তরিকত ফেডারেশনের নির্বাচনি প্রতীক ফুলের মালা বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরীক দল হিসেবে বিগত সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে। সে অনুযায়ী একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আমরা ১৪ দলীয় জোটের সঙ্গে জোটগতভাবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে নীতিগতভাবে সম্মত হয়েছি।’
৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। নিয়ম অনুযায়ী, তফসিল ঘোষণার পরবর্তী ৩দিন দিনের মধ্যে জোটবদ্ধভাবে নির্বাচন করতে চাইলে ইসির কাছে আবেদন করতে হবে দলগুলোকে। এই হিসাবে ১১ নভেম্বরই আবেদনের শেষ দিন।