ঢাকাSunday , 11 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মির্জা আব্বাসের বিরুদ্ধে মামলা চলবে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে দুদকের করা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলা বাতিলের আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এ আদেশের ফলে মির্জা আব্বাসের বিরুদ্ধে বিচারিক আদালতে মামলা চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে মির্জা আব্বাসের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, দুদকের পক্ষে ছিলেন খুরশিদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। পরে আইনজীবী খুরশিদ আলম খান সাংবাদিকদের বলেন, ‘এ আদেশের ফলে মামলার বিচারিক কার্যক্রম চলতে আইনগত কোনো বাধা নেই। মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্য‌্যায়ে রয়েছে।’
ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, গত ২২ অক্টোবর শুনানির সময় আদালতে মির্জা আব্বাসের পক্ষে কেউ না থাকায় আদালত সেইদিন আবেদনটি সরাসরি খারিজ করে দেয়। পরে তার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশটি রিকল করা হয়।
গত বৃহস্পতিবার মির্জা আব্বাসের আইনজীবী এ জে মোহাম্মদ আলী আবেদনটির ওপর শুনানি করলে আজ তা আদেশের জন্য রেখেছিলেন আদালত। ৫ কোটি ৯৭ লাখ ১৩ হাজার ২৩৪ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ৩৩ লাখ ৪৮ হাজার ৫৮১ টাকার তথ্য গোপনের অভিযোগে দুদকের সহকারী পরিচালক মো. শফিউল আলম ২০০৭ সালের ১৬ আগস্ট রমনা থানায় মামলা করেন। মামলাটি বর্তমানে ঢাকার বিশেষ জজ আদালত-৬ এ বিচারাধীন।