ঢাকাSaturday , 10 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে আ.লীগের মনোনয়ন পেতে শতাধিক প্রার্থীর ফরম সংগ্রহ

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম জেলা ও মহানগরীর ১৬টি সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে প্রায় শতাধিক প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। গতকাল শুক্রবার থেকে শনিবার দুপুর পর্যন্ত এসব মনোনয়ন প্রত্যাশী ফরম সংগ্রহ করেন। কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বিষয়টি নিশ্চিত করেছেন।
দলীয় সূত্র জানায়, চট্টগ্রাম-১ মীরসরাই আসন থেকে মনোনয়ন পেতে ফরম সংগ্রহ করেছেন নিয়াজ মোরশেদ এলিট, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের জন্য ফরম তুলেছেন খাদিজাতুল আনোয়ার সনি, এটিএম পেয়ারুল ইসলাম, বেলাল মোহাম্মদ নূরী, মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ শাহজাহান। চট্টগ্রাম-৩ সন্দীপ আসনের জন্য বর্তমান সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা, মো. নাজিম উদ্দিন জামসেদ, চট্টগ্রাম-৪ সীতাকুন্ড ও চসিক (আংশিক) আসনের জন্য এস এম আল মামুন, নিছার উদ্দিন আহমদ, বখতিয়ার উদ্দিন চৌধুরী, মোস্তফা কামাল চৌধুরী ফরম কিনেছেন।
চট্টগ্রাম-৬ রাউজান আসনের জন্য মনোনয়ন ফরম নিয়েছেন বর্তমান সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া-বোয়ালখালী (আংশিক) আসনের জন্য মনোনয়ন ফরম নিয়েছেন সাবেক পরিবেশ ও বনমন্ত্রী ও বর্তমান সাংসদ ড. হাছান মাহমুদ এমপি, ডা. ফয়সল ইকবাল চৌধুরী ও মো. ওসমান গণি চৌধুরী।
চট্টগ্রাম-৮ আসনে নগর আওয়ামী লীগের সহ সভাপতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ও তার ছেলে মুজিবুর রহমান, মোছলেম উদ্দিন আহমদ, মোহাম্মদ আবদুল কাদের সুজন।
চট্টগ্রাম-৯ কোতোয়ালী আসনের জন্যও ফরম নিয়েছেন মন্ত্রী নরুল ইসলাম বিএসসি ও তার ছেলে মুজিবুর রহমান, সাবেক মন্ত্রী এমএ মান্নানের ছেলে আবদুল লতিফ টিপু, সৈয়দ ছগীর আহমদ, শফর আলী, তারেক সোলেমান সেলিম, জসীম উদ্দিন চৌধুরী, কাজী রাজি ইমরান।
চট্টগ্রাম-১০ ডবলমুরিং আসনে বর্তমান সংসদ সদস্য ডা. আফছারুল আমীন, সৈয়দ মাহমুদুল হক, মো. হেলাল উদ্দিন চৌধুরী তুফান, ফরিদ মাহমুদ, জাবেদ নজরুল ইসলাম, সাইফুদ্দিন খালেদ বাহার, মোহাম্মদ আজাদ খান , চট্টগ্রাম-১১ বন্দর-পতেঙ্গা আসনে খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, রেখা আলম চৌধুরী, মো. শফর আলী, চট্টগ্রাম-১২ পটিয়া আসনে বর্তমান সংসদ সামশুল হক চৌধুরী, বদিউল আলম, চেমন আরা তৈয়ব, মোহাম্মদ নাছির, অ্যাডভোকেট আবদুর রশিদ, মো. আইয়ুব আলী, সেলিম নবী ফরম কিনেছেন।
চট্টগ্রাম-১৪ চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) আসনে বর্তমান সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, মফিজুর রহমান, মোহাম্মদ কায়কোবাদ ওসমানী, এম মাসুদ আলম চৌধুরী, মো. জাহিদুল ইসলাম, আবু আহমদ চৌধুরী, খালেদা আক্তার চৌধুরী, মোহাম্মদ আবদুল কৈয়ুম চৌধুরী, নজরুল ইসলাম, মো. মাহবুবুর রহমান চৌধুরী, ইমতিয়াজ উদ্দিন আহমদ আসিফ, চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনে বর্তমান সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নদভী, সাংবাদিক আবু সুফিয়ান, আমিনুল ইসলাম আমিন, এম এ মোতালেব, অ্যাডভোকেট একেএম সিরাজুল ইসলাম, মো. মাঈনুদ্দিন হাসান চৌধুরী, অ্যাডভোকেট কামরুন নাহার, ববিতা বড়ুয়া, অহিদ সিরাজ স্বপন মনোনয়ন ফরম কিনেছেন।
চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে মুজিবুর রহমান সিআইপি, আবদুল্লাহ কবির লিটন, ড. জমির উদ্দিন সিকদার, অধ্যাপক আজিজুল ইসলাম শরিফী, মুজিবুল হক চৌধুরী ফরম কিনেছেন।
এদিকে জেলা রিটার্নিং অফিসার কার্যালয় থেকে এখনো প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ শুরু হয়নি। রিটার্নিং অফিসারের দপ্তর থেকে ইতিমধ্যে গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচনে প্রার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে মনোনয়ন পত্র সংগ্রহের আহ্বান জানানো হয়েছে।