ঢাকাSaturday , 10 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি নির্বাচনে আসছে কোনো সন্দেহ নেই

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার সকালে রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।
এসময় নির্বাচনকে সামনে রেখে আওয়ামী শিবিরে উৎসব থাকলেও বিএনপিতে কোনো উৎসব না থাকার বিষয়ে ওবায়দুল কাদেরের কাছে প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিরোধী শিবিরে উৎসব কেনো নেই তা জানি না। তবে তারা নির্বাচনে অংশ নিচ্ছেন এ ব্যাপারে সন্দেহ নেই, সংশয় নেই। আমরা আশাবাদী।’
রাজশাহীর সমাবেশে বিএনপির বক্তব্য প্রঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘এটা নির্বাচনী আইনের সুস্পষ্ট লঙ্ঘন। গতকাল রাজশাহীতে যে বক্তব্য দেয়া হয়েছে সেই বক্তব্য তফসিল ঘোষণার পরে কেউ দিতে পারে না। গরম গরম ভাষণ আন্দোলনের কর্মসূচি দেওয়া, নির্বাচনের আইন এবং আচরণ বিধির সুস্পষ্ট লঙ্ঘন।’
ইসির সিদ্ধান্ত অনুযায়ী জোটবদ্ধভাবে নির্বাচন করতে চাইলে তিন দিনের মধ্যে ইসিকে জানানোর বিষয়টি দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, মেরুকরণ সমীকরণ চলছে। আমরা সময় চাইবো।
সাংবাদিক সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সস্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ প্রমুখ উপস্থিত ছিলেন।