ঢাকাFriday , 9 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি নির্বাচন থেকে পালানোর পথ খুঁজছে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো।
শুক্রবার সকালে রাজধানীর তোপখানা রোডে পার্টির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে পলিটব্যুরোর সভায় নির্বাচন সম্পর্কিত গৃহীত প্রস্তাবে বলা হয়, জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্বাধীন বিএনপি সংলাপে তাদের দাবির যৌক্তিকতা প্রমাণে ব্যর্থ হয়ে পুনরায় নির্বাচন থেকে পালিয়ে যাওয়ার পথ খুঁজছে এবং এ কারণে নির্বাচন কমিশন ও নির্বাচনী তফসিল নিয়ে প্রশ্ন তুলছে।
সভায় দেশের উন্নয়ন, গণতন্ত্র ও স্থিতিশীলতার স্বার্থে সকল রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান হয়।
সভায় পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্টির নির্বাচনী খসড়া ইশতেহার উত্থাপন করেন। আলোচনা করেন পার্টির পলিটব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক, নুরুল হাসান, সুশান্ত দাস, মাহমুদুল হাসান মানিক, নুর আহমদ বকুল, হাজেরা সুলতানা, মনোজ সাহা, কামরূল আহসান, আমিনুল ইসলাম গোলাপ, অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ প্রমুখ।
পার্টি মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও যথাসময়ে রিটার্নিং অফিসারের কাছে প্রদানের নির্দেশ দেওয়া হয়।
ওয়ার্কার্স পার্টির পার্লামেন্টারি বোর্ড গত ১৪ আগস্ট সাক্ষাৎকারের মাধ্যমে পার্টির প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছে। আজ ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সভায় ১৪ দলের আসন সমঝোতা অবিলম্বে সম্পন্ন করার আহ্বান জানান হয়।