ঢাকাFriday , 9 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

Link Copied!

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালিত অটোরিক্সার চালকসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার সকালে ঢাকা-টাঙ্গাইল- বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।
নিহতদের মধ্যে সিএনজি অটোরিক্সা চালকের পরিচয় পাওয়া গেছে।নিহত ছবুর মিয়া (৩৫) ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের সার পলিশা গ্রামের মৃত আক্তার আলীর ছেলে । অপর দুজনের পরিচয় পাওয়া যায়নি।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন জানান, সকালে একটি সিএনজি চালিত অটোরিক্সা কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় পৌঁছালে ঢাকা ছেড়ে আসা উত্তরবঙ্গগামী অজ্ঞাত একটি গাড়ি অটোরিক্সাটিকে পিছন থেকে চাপা দিয়ে চলে যায় । এতে ঘটনাস্থলেই অটোরিক্সার চালক নিহত হয়। আহত হয় সিএনজির আরো দু’জন যাত্রী । আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৯টার দিকে তাদের মৃত্যু হয়।