ঢাকাFriday , 9 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তফসিল পেছানোর দাবি গণতান্ত্রিক বাম ঐক্যের

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিরোধি রাজনৈতিক দলের দাবি অগ্রাহ্য করে নির্বাচন কমিশনের একতরফা তফসিল পেছানোর দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম ঐক্য নামের একটি সংগঠন।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে তফসিল ঘোষণার প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে এ দাবি জানায় সংগঠনটি।
সংগঠনের সমন্বয়ক ডাক্তার এম এ সামাদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী দলের সম্পাদক কমরেড হারুণ চৌধুরী, জাতীয় বিপ্লবী পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. কমরেড সামছুল আলম, বাংলাদেশ সোস্যালিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড সহিদুর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, চলমান রাজনৈতিক সংকট নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সকল রাজনৈতিক দলের সুরাহা না হতেই নির্বাচন কমিশন তড়িঘড়ি করে একতরফা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। প্রধানমন্ত্রীর সাথে সংলাপে রাজনৈতিক দলের সংলাপে দেশবাসী গভীর আশান্বিত হয়েছিল। কিন্তু নির্বাচন কমিশন জাতিকে হতাশ করে রাজনৈতিক দলগুলোকে এক সংঘাতের দিকে ঠেলে দিয়েছে। এবারও ২০১৪ সালের ৫ জানুয়ারির মত একটি একতরফা নির্ভাচনের দিকে দেশ অগ্রসর হচ্ছে। এমতাবস্থায় সকল রাজনৈতিক দল ও দেশবাসীকে সাথে নিয়ে গণতান্ত্রিক বাম ঐক্য আন্দোলন গড়ে তুলবে বলে জানান তারা।
অবিলম্বে তাদের দাবি মেনে নিয়ে তফসিল পেছানো হোক অন্যথায় যেকোনো পরিস্থিতির দায় নির্বাচন কমিশনকে নিতে হবে বলে জানান ডাক্তার এম এ সামাদ।