ঢাকাWednesday , 7 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অস্ত্র-গুলি ও ছুরিসহ দুই ছিনতাইকারী গ্রেফতার

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামঅস্ত্র-গুলি ও ছুরিসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বু্ধবার ভোররাতে নগরীর কোতোয়ালী থানাধীন মেরিনার্স সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়। কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) নিপু বিশ্বাস এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতার দুইজন হলো,মোহাম্মদ মাসুদ প্রকাশ ওরফে কালা মাসুদ (২৭) ও জুম্মন হোসেন প্রকাশ ওরফে জুম্মন ড্রাইভার (২২) ।
এসআই নিপু বিশ্বাস বলেন, মেরিনার্স সড়কে কয়েকজন ছিনতাইকারী ছিনতাইয়ের উদ্দেশে জড়ো হয়েছেন এমন গোপন সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় পুলিশে উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে তাদের সঙ্গে পুলিশের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এক পর্যায়ে ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার সময় পায়ে গুলিবিদ্ধ অবস্থায় ২ ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি অস্ত্র,গুলি,দুইটি ছুরি উদ্ধার করা হয়।