ঢাকাWednesday , 7 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টঙ্গীতে বসতঘর ও সাতটি গুদাম পুড়ে ছাই

Link Copied!

আগুন

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গী কাদেরিয়া টেক্সটাইল মিল এলাকায় অগ্নিকাণ্ডে একটি বসতঘর ও সাতটি কাঠের গুদাম পুড়ে গেছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে তারা ঘটনাস্থলে যান। তাদের তিনটি ইউনিট একত্রে কাজ করে টানা এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে পাঁচটি কাঠের গুদাম, একটি ঝুট গুদাম ও একটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় ব্যবসায়ী শাহ আলম, ওমর ফারুক ও রিয়াদ মিয়া কাদেরিয়া টেক্সটাইল মিলের সাতটি গুদাম ভাড়া নিয়ে কাঠ ব্যবসা করে আসছিলেন। আগুন লাগার সুনির্দিষ্ট কোনও কারণ এখনও খুঁজে পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা। এখন ডাম্পিং এর কাজ চলছে।