ঢাকাTuesday , 6 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফেনীতে ২৭ লাখ নতুন বই বিতরণের প্রস্তুতি

Link Copied!

ফেনী সংবাদদাতা : নতুন বছরে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে।
ফেনী জেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য ২৭ লাখ ২৩ হাজার ৯শ ৯৫টি নতুন বই প্রস্তুত। ইতিমধ্যে চাহিদার ৭০ শতাংশ বই স্ব-স্ব উপজেলায় পৌঁছে দেওয়া
হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জেলা শিক্ষা অফিস সূত্র জানায়, ২০১৯ শিক্ষাবর্ষের বই বিতরণের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলার ৬ উপজেলায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ১২ লাখ ৩ হাজার ৮শ ৫০ ছাত্র-ছাত্রীর জন্য ১৭ লাখ ৮৫ হাজার ২শ ৮৫ বই চাওয়া হয়েছে।
একইভাবে দাখিল পর্যায়ের ৩৮ হাজার ছাত্র-ছাত্রীর জন্য ৫ লাখ ৫৯ হাজার ৪শত ৫০ বই, ইবতেদায়ীতে ৪৮ হাজার ৬শ ছাত্র-ছাত্রীর জন্য ৩ লাখ ৫১ হাজার ৪শ ৬০ বই, মাধ্যমিক (ইংরেজি ভার্সন) ৫৩০ জন ছাত্র-ছাত্রীর জন্য ৭ হাজার ৭শ ২৭ বই, মাধ্যমিক (ভোকেশনাল) ১ হাজার ৪০ জন ছাত্র-ছাত্রীর জন্য ২০ হাজার ৭৩ বই চাহিদা জমা দেওয়া হয়েছে।
জেলা শিক্ষা কর্মকর্তা এসএম ছায়েদুর রহমান জানান, জানুয়ারির প্রথম দিন বই উৎসবের মাধ্যমে এসব বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে।