ঢাকাMonday , 5 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় সমাবেশের অনুমতি পেয়েছে ঐক্যফ্রন্ট

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি পেয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।
সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে জাতীয় ঐক্যফ্রন্টকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। বিএনপির প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে জনসভার অনুমতি চাইতে বেলা সাড়ে ১১টার দিকে ডিএমপি কমিশনারের কার্যালয়ে যায় ঐক্যফ্রন্টের একটি প্রতিনিধি দল।
জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে প্রতিনিধি দলে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ। এর আগে জাতীয় ঐক্যফ্রন্ট সিলেট ও চট্টগ্রামে সমাবেশ করেছে। রাজধানী ঢাকার পর রাজশাহীতেও তাদের সমাবেশ করার কথা রয়েছে।