ঢাকাSunday , 4 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন চাই : মান্না

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমরা একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন চাই। এজন্য কঠোর কর্মসূচি না দিয়ে আলোচনার জন্য বসেছি।
রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মানবাধিকার আন্দোলনের প্রথম সম্মেলনে প্রধানমন্ত্রীর উদ্দেশে এ কথা বলেন তিনি।
মাহমুদুর রহমান মান্না বলেন, আমরা যৌক্তিক দাবি এনেছিলাম। কোনো সন্ত্রাস, লুটপাটের কথা আনিনি। কিন্তু আলোচনায় আমাদের কোনো দাবি মানা হয়নি।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর যদি আপত্তি না থাকে তাহলে আমরা খোলামেলা আলোচনা করতে চাই। দেশের সবাই জানুক, আমাদের মধ্যে কী আলোচনা হয়েছে, কী আলোচনা হচ্ছে? আগেও বলেছি এখনো বলছি, একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করেন। এটা আপনাকেই করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার আন্দোলনের সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসান, অ্যাডভোকেট মো. আল আমিন, খন্দকার মো. মহিউদ্দিন প্রমুখ।