ঢাকাSaturday , 3 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সংলাপের আড়ালে ভোট বানচালের চেষ্টা ঠেকাব: কাদের

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সংলাপের আড়ালে কেউ ভোট বানচালের চেষ্টা করলে তা ঠেকানোর ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জেলহত্যা দিবস উপলক্ষে শনিবার সকালে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন কাদের।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতাদের সঙ্গে সংলাপে অংশ নেয় গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।
সাড়ে তিন ঘণ্টার মতো বৈঠকের পর তাৎক্ষণিকভাবে ড. কামাল ‘আলোচনা ভালো হয়েছে’ মন্তব্য করলেও পরে বেইলি রোডের বাসায় সংবাদ সম্মেলন করে বলেন, ‘বিশেষ কোনো সমাধান পাননি তারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলও সংলাপে সন্তুষ্ট না হওয়ার কথা জানিয়েছিলেন।
পরদিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, সংলাপের আশার ক্ষমতাসীনদের অনড় অবস্থানে ফিকে হতে শুরু করেছে। সংলাপের পরও বিরোধীদলের নেতাকর্মীদের গ্রেপ্তার বন্ধ হয়নি দাবি করে এমন মনোভাব দেখালে আন্দোলন করে দাবি আদায়ের ‍হুমকি দেন তিনি।
শনিবার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা সতর্ক, কারো মনে যদি ভিন্ন কোনো মতলব থাকে, কেউ যদি লোক দেখানো সংলাপে অংশ নেয় এবং ভেতরে ভেতরে অন্য প্রস্তুতি নিতে থাকে, নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি কেউ কেউ যদি নাশকতার ছক আঁটেন, তারপর যদি সহিংসতার দিকে পা বাড়ান সেই অবস্থার জন্য আমরাও প্রস্তুত।
ওবায়দুল কাদের বলেন, ‘আমরা সংলাপে বসছি, নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছি, সঙ্গে সঙ্গে যদি কেউ নির্বাচন বানচালের চক্রান্ত করে তার সমুচিত জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত।’
সংলাপে সব দলের ঐক্যমতে পৌঁছানো প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে কাদের বলেন, সবাই তো আর সন্তুষ্ট হবেন না। বিএনপি সংলাপে সন্তুষ্ট হবেন কী হবেন না- আমরা দল নেতার বক্তব্যেকেই প্রধান্য দিচ্ছি।
এ সময় ১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে জাতীয় চার নেতার হত্যাকাণ্ড নিয়ে কথা বলেন কাদের। বলেন, আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতেই বঙ্গবন্ধুকে হত্যার পর জাতীয় চার নেতা ও সবশেষ একুশে আগস্ট গ্রেনেড হামলা চালায় ষড়যন্ত্রকারীরা।