ঢাকাFriday , 2 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজাকারদের তালিকা প্রকাশের দাবি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার ও রাজাকারদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস।
শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রজন্ম চত্বরে আয়োজিত সমাবেশে এ দাবি জানান তারা। মুক্তিযুদ্ধের স্বপক্ষের সংগঠন গৌরব’৭১ এই সমাবেশের আয়োজন করে।
গোলাম কুদ্দুস বলেন, ‘১৯৪৭ সাল থেকে প্রতিটি আন্দোলনে জামায়াত এদেশের বিরোধীতা করে আসছে। তাদের ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। ব্যক্তিকে তার অপরাধের জন্য দণ্ড দিয়ে সাজা দেওয়া যায় কিন্তু সংগঠনকে দণ্ড দেওয়া যায় না। সংগঠনকে দণ্ড দিতে হলে অবশ্যই সেই সংগঠনের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।’
ড. কামালের নেতৃত্বে গঠিত হওয়া ঐক্যফ্রন্ট সম্পর্কে তিনি বলেন, ‘রাজনৈতিক ঐক্য হয় আদর্শের দ্বারা। কিন্তু যে ঐক্যফ্রন্ট গঠিত হলো তাতে কোন আদর্শ আছে বলে মনে হয় না। এ ঐক্য হলো ক্ষমতায় যাওয়ার ঐক্য।’
গণজাগরণ মঞ্চের সংগঠক বাপ্পাদিত্য বসু বলেন, ‘যারা বাংলাদেশ চায়নি, তাদেরকে নিষিদ্ধ করতে হবে। তাদের পরিবারের ভোটাধিকারর নিষিদ্ধ করতে হবে।’
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনরঞ্জন ঘোষাল বলেন, ‘স্বাধীনতার ৪৭ বছর পরে রাজাকারদের নিয়ে কথা বলতে হবে, আমি কখনো ভাবিনি। আমার মনে হয়, রাজাকার জামায়াতী এখন বিভিন্ন দলে ঢুকে রাজনীতি করার চেষ্টা করবে। এক্ষেত্রে আমাদের সচেতন থাকতে হবে।’
আওয়ামী যুব মহিলা লীগের সহ সভাপতি কুহেলী কুদ্দুস মুক্তি বলেন, ‘মুক্তিযুদ্ধে যারা এ দেশের বিরুদ্ধে কাজ করেছে তাদেরকে কেন স্বাধীন দেশে নাগরিক সুযোগ-সুবিধা দেবো?’
গৌরব’৭১ এর সাধারণ সম্পাদক এফ এম শাহীন বলেন, ‘আগামী নির্বাচনে কোন রাজাকার প্রার্থী আসলে রাজপথে তাদের প্রতিহত করা হবে।’
সমাবেশের পরে মিছিল বের করা হয়। মিছিলটি জাতীয় যাদুঘরের দ্বিতীয় গেইট থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ঘুরে যাদুঘরের সামনে এসে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন গৌরব’৭১ এর সভাপতি এস এম মনিরুল ইসলাম মনি। সঞ্চালনা করেন সাংস্কৃতিক জোটের সদস্য হানিফ খান।