ঢাকাThursday , 1 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদার মুক্তির দাবিতে বিএনপির অনশন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা বাতিল ও তার মুক্তির দাবিতে অনশন করেছেন দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রাজধানীর মহানগর নাট্যমঞ্চ প্রাঙ্গণে অনশনে বসেন বিএনপির নেতাকর্মীরা। বিকেল ৩টার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির প্রবীণ সদস্য ড. মোশাররফ হোসেনসহ শীর্ষ নেতাদের পানি পান করিয়ে এই অনশন ভাঙান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য এমাজউদ্দিন আহমেদ।
নাট্যমঞ্চ প্রাঙ্গণে কার্পেট বিছিয়ে অনশনে বসেন নেতাকর্মীরা। তাদের হাতে খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের কারাদণ্ড বাতিলের দাবিসম্বলিত প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন দেখা গেছে।
অনশনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, এ জেড এম জাহিদ হোসেন, আবদুল আউয়াল মিন্টু, আলতাফ হোসেন চৌধুরী, আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান, জয়নুল আবদিন ফারুক, আতাউর রহমান ঢালী, যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ বুলু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ বিএনপির এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী অংশ নেন।
অনশনে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতনও অংশ নেন। এদিকে, বিএনপির অনশন কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকে মহানগর নাট্যমঞ্চের আশপাশে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়।