ঢাকাTuesday , 30 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিষয়বস্তু ঠিক করতে আলোচনায় বসছেন ঐক্যফ্রন্টের নেতারা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : নির্বাচনকালীন সরকারসহ বেশ কিছু দাবি নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে সংলাপে অংশ নেওয়ার আগে নিজেদের মধ্যে আলোচনা করতে বৈঠকে বসছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।
মঙ্গলবার বিকেল ৪ টায় রাজধানীর মতিঝিলে ফ্রন্টের অন্যতম প্রধান নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে বৈঠবে বসবেন জোটের নেতারা।
ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির নেতা ও গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু জানান, বৃহস্পতিবার আওয়ামী লীগের সঙ্গে সংলাপে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে কী ধরনের বক্তব্য তুলে ধরা হবে মূলত সেই বিষয়ে আলোচনার জন্য জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা আলোচনায় বসবেন। এই বৈঠকে আলোচনার বিষয়বস্তু ঠিক হবে বলেও জানান তিনি।
এর আগে সংলাপ চেয়ে ড. কামাল হোসেনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দেওয়া হয়। সেই চিঠির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে চিঠি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের বৃহস্পতিবার গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন। ওই দিন সন্ধ্যা ৭টায় আলোচনায় বসবে দুই পক্ষ।