ঢাকাTuesday , 30 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সংলাপের জন্য ঐক্যফ্রন্টকে ১ নভেম্বর গণভবনে আমন্ত্রণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : জাতীয় ঐক্যফ্রন্টের নেতা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের সংলাপের আহ্বানে সাড়া দিয়ে আগামী ১ নভেম্বর নতুন এই জোটের সঙ্গে বৈঠকে বসবে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
সংলাপে বসার জন্য আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জাতীয় ঐক্যফ্রন্টকে গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সকাল ৮টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সংলাপের চিঠি নিয়ে রাজধানীর বেইলি রোডে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের বাসায় যান দলের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপের নেতৃত্বাধীন তিন সদস্যের একটি প্রতিনিধি দল।
সংলাপের আহ্বান জানিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের চিঠির জবাব দিতেই প্রতিনিধি দলটি জোট প্রধান ড. কামাল হোসেনের বাসায় যান।
এ সময় ড. আব্দুস সোবহান ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য ও গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টুর হাতে প্রধানমন্ত্রীর চিঠি তুলে দেন।
গত রোববার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংলাপের আহ্বান জানিয়ে সাত দফা দাবি এবং ১১টি লক্ষ্য সংবলিত চিঠি দেয় জাতীয় ঐক্যফ্রন্ট।