নিজস্ব প্রতিবেদক : আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে নির্বাচন কমিশনে যাবেন জাতীয় ঐক্যফ্রন্টের ১০ সদস্যের একটি প্রতিনিধিদল।
সোমবার নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আগামীকাল মঙ্গলবার বিকাল ৩টায় নির্বাচন কমিশন কার্যালয়ে প্রতিনিধিদলের আসার কথা রয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে জাতীয় এক্যফ্রন্টের ১০ সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে মঙ্গলবার বিকেল ৩টায় বৈঠক করবেন।
বৈঠকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে কমিশনের আইনি ক্ষমতা সুষ্ঠুভাবে প্রয়োগ করাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে বলে জানা যায়।

