ঢাকাThursday , 1 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি নেতারা গোপনে যোগাযোগ করছে

Link Copied!

Mayaনিজস্ব প্রতিবেদক : বিএনপির অনেক নেতাই আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করছে বলে দাবি করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি এ দাবি করেন।
মায়া বলেন, ‘বিএনপির যেসব নেতা দলটির ধ্বংসাত্মক কার্যকলাপ পছন্দ করেন না তারা গোপনে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করছেন। আমরা তাদের আমলনামা দেখছি। তাদের মধ্যে যাকে আমরা ভালো মনে করবো তাকেই দলে নেবো। খালেদা জিয়ার সঙ্গে ভালো কোনো নেতা থাকবেন না। থাকবে সন্ত্রাসী, জঙ্গিবাদী, কুকুর ও চোর-ডাকাতরা।’
জামায়াতকে কুকুর আখ্যা দিয়ে মায়া বলেন, ‘আগে দেখতাম কুকুর মানুষকে কামড় দিতো। এখন দেখছি জামায়াত-শিবিরও মানুষকে কামড় দিচ্ছে। আর তাদের নেতৃত্ব দিচ্ছেন বেগম খালেদা জিয়া।’
মানুষকে কামড় দিয়ে প্রতিহিংসা ও বর্বরতার রাজনীতি করে ক্ষমতায় আসা যাবে না বলেও উল্লেখ করেন তিনি।
মহানগর আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘যে হরতালের মধ্যে কোনো মাহাত্ম্য নেই, সেই হরতাল দিয়ে লাভ কী? যে কর্মসূচিতে জনসম্পৃক্ততা নেই সেসব থেকে বিরত থাকুন।’
বুধবার সংবাদ সম্মেলনে বেগম খালেদা জিয়ার সাত দফাকে উড়িয়ে দিয়ে মায়া বলেন, ‘সাত দফা দিয়ে কাজ হবে না। একদফা মেনেই ২০১৯ সালে শেখ হাসিনার অধীনেই নির্বাচনে আসতে হবে। এ থেকে পিছু হঠার কোনো সম্ভাবনা নেই।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আগে আপনার কণ্ঠে উচ্চাঙ্গ সঙ্গীতের সুর বাজতো, এখন আপনি তাল, লয়সহ রবীন্দ্রসঙ্গীত গাইছেন, যা শুনতে ভালোই লাগে। এতোদিন পরে হলেও আপনার মধ্যে রাজনৈতিক সচেতনতা এসেছে। এ জন্য অপনাকে ধন্যবাদ জানাই।’
আওয়ামী সমর্থক জোটের সভাপতি আবদুল হক সবুজের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, নগর দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম মিলন প্রমুখ।