ঢাকাMonday , 29 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রায় প্রত্যাখ্যান করে বিক্ষোভের ডাক বিএনপির

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়ার রায় প্রত্যাখ্যান করে দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে বিএনপি।
এই রায়ের মাধ্যমে খালেদা জিয়া ‘ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন’ দাবি করে দলটি অভিযোগ করেছে, তাকে (খালেদা জিয়া) নির্বাচন থেকে দুরে রাখতে এবং একদলীয় শাসন কায়েম করতেই এই রায় দেওয়া হয়েছে।
সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রায়ের প্রতিক্রিয়া দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, এই রায়ের প্রতিবাদে মঙ্গলবার সারা দেশের জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে প্রায় সোয়া ৩ কোটি টাকা আত্মসাতের মামলায় খালেদা জিয়াসহ চার আসামির সবাইকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারের ভেতরে বসানো পঞ্চম বিশেষ জজ আদালতের অস্থায়ী এজলাস থেকে বিচারক মো. আখতারুজ্জামান সোমবার এই রায় ঘোষণা করেন।
জিয়া এতিমখানা দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজায় গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আট মাসের মাথায় দ্বিতীয় দুর্নীতি মামলায় দণ্ডিত হলেন।