ঢাকাSunday , 28 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ধর্মঘট প্রত্যাহারের আহ্বান ওবায়দুল কাদেরের

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : চলমান পরিবহন ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার রাজধানীর সেতুভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ আহ্বান জানান।
পরিবহন শ্রমিকদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ধর্মঘট প্রত্যাহার করুন, মানুষকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই ।
তিনি বলেন, এই মুহূর্তে আইন পরিবর্তন করার কোনো সুযোগ নেই। এখন আইন পরিবর্তন করতেও পারব না। পরবর্তী পার্লামেন্ট পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে। একটু ধৈর্য্য সহকারে তারা অপেক্ষা করবেন, এর মধ্যে কোনো ন্যায় সঙ্গত বিষয় থাকলে পরবর্তীতে আলোচনার মাধ্যমে বিবেচনা করা হবে।
সেতুমন্ত্রী বলেন, আগামীকাল পার্লামেন্ট শেষ হবে। এরপর পার্লামেন্টের কোনো সদস্য ক্ষমতা প্রয়োগ অথবা কোনো কাজ করতে পারবে না। এমনকি নির্বাচন বিধির আচারণ সবাইকে সমানভাবে মানতে হবে।
ঐক্যফ্রন্ট হায় হতাশ করছে উল্লেখ করে তিনি বলেন, অপজিশন তো একটু ক্রিটিক্যাল হবেই। অপজিশনের কাজই হলো ক্রিটিসাইজ করা। তারা ৭ দফা দাবি দিয়েছে। এই মুহূর্তে ৭ দফা মেনে নিতে হলে সংবিধান পরিবর্তন করতে হবে। যা কোনো অবস্থাতেই সম্ভব না। কাজেই এই দাবির ব্যাপারে তারা যদি স্ট্রাইক করেন, অনড় থাকেন তাহলে অস্থির পরিবেশ তৈরি হতে পারে। যেখানে একটা শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বিরাজ করছে, যেটা তাদের দরকার একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন, এ ছাড়া নতুন করে নির্বাচন কমিশনের পুনর্গঠনের কোনো সুযোগ নেই।
ওবায়দুল কাদের বলেন, রাষ্ট্রপতি একটি সার্চ কমিটি গঠন করে সকল দলের প্রতিনিধিকে নিয়ে ইলেকশন কমিশন গঠিত হয়েছে। কাজেই এটা পরিবর্তন করার সুযোগ নেই। তারপরও যদি পরিবর্তন চায় তাহলে আসলে ইলেকশন চায় কি না সেটাও আমাদের বড় প্রশ্ন। সাত দফার মধ্যে যে দাবি আছে সেগুলো এই মুহূর্তে মেনে নেওয়া সম্ভব নয়।