ঢাকাSaturday , 27 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন না করতে ইসিকে দিয়ে ষড়যন্ত্রে সরকার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সরকার আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন করতে চায় না দাবি করে বিএনপি অভিযোগ করেছে, এজন্য নির্বাচন কমিশনকে দিয়ে নীল নকশার ষড়যন্ত্র আঁটছে আওয়ামী লীগ।
শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে যত ভোট হয়েছে সব ভোট হয়েছে সন্ত্রাসমূখর, উৎসবমূখর নয়। ভোট ডাকাতি হয়েছে, জনগণকে ভোট দিতে দেওয়া হয়নি। জনগণের অধিকার কেড়ে নেওয়া হয়েছে।
‘সুতরাং জনগণের মনে বড় ধরনের সংশয় হচ্ছে যে, শেখ হাসিনাই নির্বাচন করবেন না। কারণ সুষ্ঠূ, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হলে তার বারোটা বাজবে। এই কারণেই তিনি একতরফা নির্বাচনেরই যোগাড়যন্ত্র করছেন। নির্বাচন কমিশনকে দিয়ে নানা ধরনের নীল নকশা আঁটছেন।’
সরকার একতরফা নির্বাচন করতে চায় অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, ‘সেজন্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি করলেই প্রধানমন্ত্রীর চিত্তচাঞ্চল্য সৃষ্টি হয়। কারণ চিরচেনা আওয়ামী সন্ত্রাসের আবহেই আগামী নির্বাচন করতে চায় সরকার।’
নিরপেক্ষ সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না হুশিয়ারি দিয়ে রিজভী বলেন, ‘নির্বাচনের আগে অবশ্যই সংসদ ভেঙে দিতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, তারেক রহমানের সাজা প্রত্যাহারসহ রাজবন্দীদের মুক্তি দিতে হবে। রাজনৈতিক সকল মামলা প্রত্যাহার করতে হবে। অবশ্যই জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফা দাবি সরকারকে মানতে হবে।’
আগামী নির্বাচনে ইভিএম ব্যবহারের সমালোচনা করে তিনি বলেন, ‘বিশ্বের দেশে দেশে প্রত্যাখাত ও বির্তকিত ইভিএম ব্যবহার করে নির্বাচন কমিশন পাতানো নির্বাচন করতে চাচ্ছে। বিএনপি এসব ইভিএম মেলার প্রতিবাদ ও প্রত্যাখান করছে। ইভিএম মেলাতে বিএনপি বা অঙ্গ সংগঠনের কোনো নেতা-কর্মী অংশগ্রহণ করবে না।’
বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে গতকাল ভারতের শিলং-এর আদালত বেকসুর খালাস দেওয়ার প্রসঙ্গ তুলে রিজভী বলেন, ‘এই রায়ে ভারতীয় বিচার ব্যবস্থার নিরপেক্ষতা ও স্বাধীনতা সম্পর্কে আমাদের শ্রদ্ধা আরো বৃদ্ধি পেলো। আমি ভারত সরকারকে ধন্যবাদ জানাতে চাই স্বচ্ছ ও নিরপেক্ষ আইনি প্রক্রিয়া নিশ্চিত করার জন্য। আমরা আশা করব, যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সালাহউদ্দিন আহমেদকে আমাদের মাঝে ফিরিয়ে দেওয়া হবে।’
রুহুল কবির রিজভী বলেন, অনলাইন এ্যাক্টিভিস্ট রাজন ব্যাপারী কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তিলাভের পর হদিস পাচ্ছে না তার পরিবার। গতকাল বিকেলে কারাগার থেকে বের হলে র‌্যাব জেলগেট থেকে তাকে তুলে নিয়ে যায়। কেইলিং মার্মা নামে র‌্যাব-১০ এর একজন কর্মকর্তা জেলগেট থেকে লিখিত দিয়ে রাজনকে তুলে নিয়ে আসে। কিন্তু তারপর থেকে তাকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করছে র‌্যাব। এটি আতঙ্কজনক, অশুভ কোন উদ্দেশ্যেই তাকে জেলগেট থেকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজনের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তাকে জনসমক্ষে হাজির করে তার মুক্তির জোর দাবি জানান তিনি।