ঢাকাThursday , 25 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুক্তিযুদ্ধ মঞ্চের কর্মসূচিতে যোগ দেবেন নৌমন্ত্রী

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহালসহ ১১ দফা দাবিতে চলমান মুক্তিযুদ্ধ মঞ্চের মহাসমাবেশে যোগ দেবেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।
বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর শাহবাগে চলছে দিনব্যাপী এই মহাসমাবেশ। বিকেল সাড়ে ৪টায় এই মহাসমাবেশে শাহাজান খান যাবেন বলে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান জানিয়েছেন।
মুক্তিযুদ্ধ মঞ্চের দাবিগুলো হলো- মুক্তিযুদ্ধ মঞ্চের দাবিগুলো হলো— সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল, যুদ্ধাপরাধী ও স্বাধীনতাবিরোধীদের সন্তান ও তাদের উত্তরসূরীদের সরকারি চাকরিতে নিয়োগ বন্ধ করা, যুদ্ধাপরাধী ও স্বাধীনতাবিরোধী যারা সরকারি চাকরিতে বহাল আছে তাদের তালিকা করে চাকরি থেকে বরখাস্ত করা, যুদ্ধাপরাধী ও স্বাধীনতাবিরোধীদের সব স্থাবর-অস্থাবর সম্পত্তি ও তাদের পরিচালিত প্রতিষ্ঠানসমূহ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটাক্ষকারীদের বিরুদ্ধে পাশ্চাত্যের হলোকাস্ট অ্যাক্ট বা জেনোসাইড ডিনাইয়াল ল’এর আদলে আইন করে রাষ্ট্রদ্রোহী হিসেবে বিচার করা, কোটা সংস্কার আন্দোলনে উস্কানিদাতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলাকারীদের চিহ্নিত করে শাস্তি দেওয়া, রাজাকারদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি ও প্রকাশ, ফেসবুক গ্রুপ ও পেইজে মুক্তিযোদ্ধাদের নিয়ে কটূক্তিকারী এবং এসব পেইজ ও গ্রুপের অ্যাডমিনদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করা, মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি ও মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইন প্রণয়ন করা এবং খালেদা জিয়ার নেতৃত্বে ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে যারা গণহত্যা, ধর্ষণ ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে ও আগুন সন্ত্রাসকে সমর্থন করেছে স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে তাদের বিচার করা।
সমাবেশে বিভিন্ন জেলা থেকে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা অংশ নিয়েছেন।