ঢাকাThursday , 25 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২০০ গণবিরোধী খারাপ আইন করেছে সরকার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ক্ষমতায় আসার পর থেকে সরকার ২৩টি সংসদ অধিবেশনে প্রায় ২০০ আইন পাস করেছে, এ তথ্য জানিয়ে সেগুলোকে ‘গণবিরোধী খারাপ আইন’ বলে অভিহিত করেছে বিএনপি।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকার দেশে নিরঙ্কুশ একনায়কতন্ত্র প্রতিষ্ঠার জন্যই এ গণবিরোধী খারাপ আইনগুলো পাস করেছে।
তিনি বলেন, গত অধিবেশনেও মিডিয়া নিয়ন্ত্রণ ও মানুষের কণ্ঠরোধ করার জন্য ডিজিটাল নিরাপত্তা আইনসহ সর্বোচ্চ সংখ্যক ১৮টি আইন পাস করা হয়েছে। চলতি অধিবেশনেও চলছে নতুন নতুন আইন পাসের তোড়জোড়।
সরকার ক্ষমতাকে কব্জা করতে কালো আইন পাসের রেকর্ড গড়ছে, মন্তব্য করে রুহুল কবির রিজভী বলেন, সরকার নির্বাচন কমিশনকে দিয়ে আরপিও সংশোধনের প্রস্তাব তুলেছে, যা চলতি সংসদে পাস করতে তোড়জোড় চলছে। এর পেছনে যে চূড়ান্ত প্রতিহিংসা চরিতার্থ করার পরিকল্পনা করা হচ্ছে তা জাতির সামনে পরিষ্কার।
সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে আইন করেছে, অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, ‘যতই কালাকানুন করুন না কেন, মিডিয়ার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এ তথ্যপ্রযুক্তির উৎকর্ষতার যুগে অনিয়ম, দুর্নীতি, অপকর্ম ঢেকে রাখা যাবে না। গণ-প্রচারযন্ত্র কায়েমি স্বার্থে ব্যবহার করার দিন শেষ হয়ে গেছে।’
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও জাতীয় সম্প্রচার নীতি-২০১৮ তৈরি থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানান রুহুল কবির রিজভী।