ঢাকাThursday , 25 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জ্বালাও-পোড়াও করলে চরম পরিস্থিতির সম্মুখীন হতে হবে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ২০১৪ সালের মতো যদি বিএনপি জ্বালাও-পোড়াও করে তাহলে তাদের চরম পরিস্থিতির সম্মুখীন হতে হবে
বৃহস্পতিবার বেলা ১২টায় রাজধানীর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাপার উদ্যোগে ‘৬ষ্ঠ বাপা ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপো-২০১৮’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ২০১৪ সালে বিএনপি যেভাবে পেট্রোল বোমা নিক্ষেপ, পুড়িয়ে মানুষ মারা, হরতাল, অবরোধসহ নানা ধরনের যে ধবংসযজ্ঞ চালিয়েছে এবারও সেরকম কিছু করতে চাইলে বিএনপিকে চরম পরিস্থিতির সম্মুখীন হতে হবে।
বিএনপি নির্বাচনে আসবে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। বিএনপি তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে নির্বাচনে আসবে। আর যদি না আসে তাহলে তাদের জন্য নির্বাচন আটকে থাকবে না। যথাসময়ে নির্বাচন হবে।
তিনি বলেন, নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করার পর সময় অনু্যায়ী নির্বাচন হবে এবং তা হবে শেখ হাসিনার অধীনেই। এর কোনো বিকল্প নেই। তারা যদি আন্দোলন করে নির্বাচনকালীন সরকারের জন্য, তাহলে তা হবে স্বপ্নের মতো। তাদের স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে।