ঢাকাMonday , 22 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম নগর বিএনপির সম্পাদকসহ আটক ২

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর বিএনপির দুই সিনিয়র নেতাকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। সোমবার দুপুরে নগরীর জিইসি মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর ও বিএনপির কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামিম।
চট্টগ্রাম নগর বিএনপির দপ্তর সম্পাদক মো. ইদ্রিচ আলী দুই নেতাকে আটকের বিষয়টি সাংবাদিকদের কাছে নিশ্চিত করেছেন। তবে নগর গোয়েন্দা পুলিশের কাছ থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
বিএনপির দলীয় সূত্র জানায়, দুপুরে কাজীর দেউড়িস্থ নগর বিএনপির দলীয় কার্যালয়ে একটি সভা শেষে বিএনপি নেতারা নগরীর জিইসি মোড়ে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুকে হোটেলে পৌঁছে দিতে গেলে সেখান থেকে চট্টগ্রাম নগর বিএনপির দুই জ্যেষ্ঠ নেতাকে আটক করে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ।