ঢাকাSaturday , 20 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঐক্য ফ্রন্টের অনেক ‘খেলা’ বাকি: কাদের

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের।
ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের অনেক ‘খেলা’ বাকি আছে বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অনেক ষড়যন্ত্র, নাশকতার আশঙ্কাও করছেন তিনি।
শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলছিলেন আওয়ামী লীগ নেতা।
গত ১৩ অক্টোবর গঠন করা ঐক্যফ্রন্ট সাত দফা দাবি ও ১১ দফা লক্ষ্যের কথা জানায়। দাবির মধ্যে আছে বেগম খালেদা জিয়ার মুক্তি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, নির্বাচন কমিশন পুনর্গঠন ইত্যাদি।
ওবায়দুল কাদের বলেন, ‘জোটের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে যে কথা শোনা যাচ্ছে তা যদি সঠিক হয়, তাহলে এখানে নাশকতা ও সহিংসতার কথাও উড়িয়ে দেয়া যায় না।’
‘যদি এটাই উদ্দেশ্য হয়, তাহলে তাদের অনেক ষড়যন্ত্র, অনেক খেলা, অনেক নাশকতা, সহিংসতার পরিকল্পনা আছে, এটা নিয়ে যে কথা আছে সেটাকে উড়িয়ে দেওয়ার অবকাশ রাখে না।’
‘আমরা বুঝি এটা সাম্প্রদায়িক একটা জোট। একটা অশুভ শক্তি এখানে ঐক্যবদ্ধ হয়েছে। এদের উদ্দেশ্য আওয়ামী লীগকে ঠেকানো, শেখ হাসিনাকে ঠেকানো। এরা ক্ষমতায় যাওয়ার চেয়ে শেখ হাসিনাকে হটাতে চায়। এটাই তাদের মূল উদ্দেশ্য।’
আগামী ২৩ অক্টোবর সিলেটে জনসভা করার অনুমতি না পেয়ে পরদিন সেখানে যাওয়ার ঘোষণা দিয়েছেন ঐক্যফ্রন্ট নেতারা। যদিও এখনও অনুমতি তারা পায়নি।
এ বিষয়ে কাদের বলেন, ‘সিলেটে মাজার জিয়ারত করতে তারা যেতে পারে। নির্বাচনের আগে সিলেটের মাজার জিয়ারত করার একটা ট্র্যাডিশন রয়েছে। মাজার জিয়ারতের নামে সেখানে যদি কোনো প্রকার নাশকতা, কোনো প্রকার সহিংসতার পরিকল্পনা নিয়ে তারা সেখানে যায়, তাহলে উদ্ভুত পরিস্থিতি বলে দেবে আইন প্রয়োগকারী সংস্থা ঐ রকম পরিস্থিতি কীভাবে মোকাবেলা করবে।’
ঐক্যফ্রন্ট নিয়ে ভয় পাওয়ার কিছু নেই বলেও মনে করেন কাদের। এই জোট গঠনের পর দুই শরিকের বিএনপি ছাড়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘যারা গত দশ বছরে আন্দোলন করতে পারে নাই, তারা শুরুর আগেই দুই উইকেট পড়ে গেছে। আরও কত উইকেট পড়বে তা সময় বলে দেবে।’