ঢাকাFriday , 19 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শ্রদ্ধা জানাতে এসে কাঁদলেন আসাদুজ্জামান নূর

Link Copied!

নিউজ ডেস্ক : কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়েছে বাংলাদেশের ব্যান্ড সংগীতের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুর মরদেহ। প্রিয় শিল্পীকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত হচ্ছেন সর্বস্তরের মানুষ।
আইয়ুব বাচ্চুকে শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন করতে শহীদ মিনারে গিয়েছিলেন সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর। এ সময় আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। আবেগাপ্লুত হওয়ার কারণে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে পারেননি আসাদুজ্জামান নূর। তাই শ্রদ্ধা জানানো শেষ হলেই সেখান থেকে চলে যান তিনি।
আজ শুক্রবার সকাল সোয়া ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় আইয়ুব বাচ্চুর মরদেহ। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে।
সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে বাদ জুমা জাতীয় ঈদগাহে আইয়ুব বাচ্চুর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে আইয়ুব বাচ্চুর মরদেহ নিয়ে যাওয়া হবে মগবাজারে তার নিজের স্টুডিও এবি কিচেনে। আইয়ুব বাচ্চুর দ্বিতীয় জানাজা হবে চ্যানেল আই প্রাঙ্গণে। দ্বিতীয় জানাজা শেষে এই শিল্পীর মরদেহ ফের হিমঘরে রাখা হবে। অস্ট্রেলিয়া ও কানাডা থেকে আইয়ুব বাচ্চুর মেয়ে ফাইরুজ সাফরা আইয়ুব ও ছেলে আহনাফ তাজোয়ার আইয়ুব দেশে আসার পর চট্টগ্রামে শনিবার মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন আইয়ুব বাচ্চু।