ঢাকাFriday , 19 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার মুক্তি দাবি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তি দাবি করেছে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-ভাসানী)। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানায় সংগঠনটি।
সংগঠনের চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত মহাসচিব গোলাম মোস্তফা আকন্দ, প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার কাজী আমিনুল হক, শাহারুল হক পান্না, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম এ মতিন, মহিউদ্দিন মো. আকবর প্রমুখ।
বক্তারা বলেন, দেশ ও জাতি আজ গভীর সংকটে। মানুষের মানবাধিকার ও ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। সরকার ক্ষমতা চিরস্থায়ী করতে প্রশাসনিক যন্ত্রকে নিজের কব্জায় করায়ত্ব রেখেছে। এ সময় বক্তারা খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তির দাবি জানান।