ঢাকাTuesday , 16 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তেল জলে মিশবে না, ঐক্য নিয়ে কাদের

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিএনপির নতুন ঐক্যকে তেলের সঙ্গে জল মেশানোর সঙ্গে তুলনা করেছেন ওবায়দুল কাদের। বলেন, ‘ঐক্য করে তেলের সঙ্গে জল মেশানোর অপচেষ্টা ব্যর্থ হবে।’
মঙ্গলবার বনানীতে বিআরটিএর নতুন ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
গত ১৩ অক্টোবর বিএনপি, কামাল হোসেনের জাতীয় ঐক্য প্রক্রিয়া, জেএসডি ও নাগরিক ঐক্য নিয়ে গঠন করা হয়েছে ‘জাতীয় ঐক্যফ্রন্ট’। এই ঐক্যে থাকার কথা ছিল বিকল্পধারার বদরুদ্দোজা চৌধুরীরও। তবে শেষ মুহূর্তে তিনি ছিটকে যান।
কাদের বলেন, ‘ইতোমধ্যে বদরুদ্দোজা চৌধুরীকে বের করে দেওয়া হয়েছে। এ ধরনের ঐক্য তেলে আর জলে মেশানোর অপচেষ্টা মাত্র, এই অপচেষ্টা ব্যর্থ হবে।’
‘কামাল হোসেন গণফোরাম করেও সাড়া পায় নিয়ে এখানে বিএনপির সাথে ঐক্য করেও সাড়া পাবেন না।’
কাদের মনে করেন, কামাল হোসেনের আসল উদ্দেশ্য শেখ হাসিনাকে হঠানো। আর এই ঐক্যের নেতা তারেক রহমান।
‘কামাল হোসেনের আসলে শেখ হাসিনাকে হঠানোর জন্য তারেক জিয়ার নেতৃত্ব মেনে নিতেও কোন আপত্তি আছে বলে মনে করি না। কারণ এই ধরনের ঐক্যটা আসলে কে চালাবে? মূল দল হচ্ছে বিএনপি। আর বিএনপি চালায় কে?’
‘বিএনপির চেয়ারপারসন এখন জেলে। ভাইস চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান। তারেক রহমানের অঙ্গুলি হেলনেই চলবে এটা। লন্ডন থেকে দলেরও নেতৃত্ব দিচ্ছে এবং এই জোটেরও নেতৃত্ব কলকাঠি নাড়বেন তারেক রহমান। সেখান ড. কামাল হোসেন সাহেব এটা নিজে ভালো করেই জানেন।’