ঢাকাMonday , 15 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদার জামিন শুনানি আবার পেছাল

Link Copied!

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় নৈশকোচে পেট্রোল বোমা মেরে আট যাত্রী পুড়িয়ে হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানির জন্য আগামী ১১ নভেম্বর দিন ধার্য্য করেছেন আদালত। সোমবার দুপুরে নতুন করে জামিন আবেদন দাখিল করার পর বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম শামছুল আলম এ আদেশ দেন।
এর আগে এই মামলায় গত ৩ অক্টোবর ৫নং আমলী আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিপ্লব দেবনাথ জামিন আবেদন নামঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট কাইমুল হক রিংকু।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোর রাতে বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ চলাকালে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী আইকন পরিবহনের নৈশকোচ চৌদ্দগ্রামের জগমোহনপুরে পৌঁছলে দুর্বৃত্তরা বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে আগুনে পুড়ে ঘটনাস্থলে সাত জন ও হাসপাতালে নেওয়ার পর এক জন যাত্রী মারা যায়।
ওই ঘটনার পর দিন চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন। এ দুটি মামলায় ২ বছর ১ মাস তদন্ত ও পুলিশসহ ৬২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে তদন্ত কর্মকর্তা চৌদ্দগ্রাম থানার এসআই মো. ইব্রাহিম গত বছরের ৬ মার্চ আদালতে চার্জশিট দাখিল করেন।