ঢাকাSaturday , 13 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পিলখানায় হত্যাকারীদেরও পালাতে সাহায্য করে বিএনপি

Link Copied!

নারায়ণগঞ্জ প্রতিনিধি : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের মতো ২৫ ফেব্রুয়ারি পিলখানায় হত্যাকারীদের পালিয়ে যেতেও সহযোগিতা করেছে বিএনপির নির্ধারিত একটি টিম।’
শনিবার সকালে কাঁচপুর ব্রিজ এলাকায় চট্টগ্রাম-সিলেট সংযোগ সড়ক উদ্বোধন করে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বিএনপি একুশে আগস্টের ঘটনায় হতাশ-দিশেহারা। একুশে আগস্টের হামলার জন্য কে দায়ী, আদালতের রায়ে তা প্রমাণ হয়ে গেছে। এতগুলো রায় হলো কেউ কথা বলেনি। বিএনপি তাদের মুখের বিষ ছড়াচ্ছে।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আপনার কথাবার্তা বেসামাল হয়ে যাচ্ছে।’
এ সময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ সড়ক নির্মাণাধীন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।