ঢাকাMonday , 8 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মানুষের স্বপ্ন ভেঙে দেয়া হয়েছে: ফখরুল

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ক্ষমতাসীন সরকার মুক্তিযুদ্ধের স্বপ্নকে ধূলিস্মাৎ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, ‘উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে উপলব্ধি করছি- দেশের মানুষের স্বপ্ন ভেঙ্গে দেয়া হয়েছে।’
সোমবার রাজধানীর স্থানীয় এক হোটেলে ডিজিটাল নিরাপত্তা আইনের ওপর এক মতবিনিময় সভায় একথা বলেন বিএনপি মহাসচিব। ফখরুল বলেন, ‘গণমানুষের স্বপ্ন, বাকস্বাধীনতাকে হত্যা করা হয়েছে। আমরা উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে উপলব্ধি করছি- দেশের মানুষের সকল স্বপ্নগুলোকে ভেঙ্গে দেয়া হয়েছে।’
সম্প্রতি সংসদে পাস হওয়া ডিজিটাল আইন নিয়ে সরকারের বিষোদগার করে মির্জা ফখরুল বলেন, ‘সরকার একদলীয় শাসনের সকল আয়োজন সম্পন্ন করেছে।’
‘অথচ মুক্তিযুদ্ধের স্বপ্ন ছিল, বহুমাত্রিক গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে। কিন্তু আজ এগুলো পুরোপুরি ধবংস করে একটি দলের শাসন প্রতিষ্ঠার জন্য সকল আয়োজন সম্পন্ন।’ মতবিনিময় সভায় বিভিন্ন দেশের কূটনীতিকরাও অংশ নিয়েছেন।