ঢাকাMonday , 8 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মহাসমাবেশ থেকে জাপার ৩০০ প্রার্থীর নাম ঘোষণা

Link Copied!

রংপুর প্রতিনিধি : জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রাক্তন রাষ্ট্রপতি ‍হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, ‘আমরা আসন্ন সংসদ নির্বাচনে ৩০০ আসনে নির্বাচন করব বলে সিদ্ধান্ত গ্রহণ করেছি। নির্বাচনের জন্য সকল প্রস্তুতি শেষ করেছে আমার দল। প্রার্থী তালিকাও চূড়ান্ত করা হয়েছে। এখন শুধু ঘোষণাই বাকি। ২০ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ থেকে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য জাতীয় পার্টির চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা হবে।’
আগামী জাতীয় সংসদ নির্বাচন কেমন হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাপা চেয়ারম্যান বলেন, ‘আমি জানি না কেমন নির্বাচন হবে, আল্লাহ ভালো জানেন। জাতীয় পার্টি একটি নির্বাচনমুখী দল। আমরা সবসময় নির্বাচন করি, এবারও করব।’
সোমবার সকালে দুই দিনের সফরে রংপুরে এসে নগরীর সেনপাড়াস্থ পৈত্রিক নিবাস স্কাই ভিউতে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন এরশাদ।
জাপা চেয়ারম্যান বলেন, ‘আমার স্ত্রী (রওশন এরশাদ) ও ছোট ভাইয়ের (জিএম কাদের) সাথে কোনো দ্বন্দ্ব নেই। জাতীয় পার্টি এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। ক্ষমতায় যাওয়াই আমাদের লক্ষ্য।’
নির্বাচনে বিএনপির অংশগ্রহণ প্রসঙ্গে এরশাদ বলেন, ‘আমি তো বিএনপির কথা বলতে পারব না। নির্বাচনে আসা-না আসা তাদের ব্যাপার। আগামীতে কী হবে তাতো আমি বলতে পারি না।’
রংপুরকে দুর্গ উল্লেখ করে সাংবাদিকদের তিনি বলেন, ‘রংপুর জাতীয় পার্টির দুর্গ। এখানে কেউ ফাটল ধরাতে পারবে না।’
এ সময় এরশাদের সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অবসরপ্রাপ্ত) খালেদ আকতার, রংপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ফখর-উজ-জামান জাহাঙ্গীর, মহানগরের সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, খতিবার রহমান, সহসভাপতি অ্যাডভোকেট মোকাম্মেল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুন্সি আব্দুল বারী, শামীম সিদ্দিকী, প্রচার সম্পাদক মমিনুল ইসলাম রিপন প্রমুখ।
এর আগে সকালে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের হাতে ফুল দিয়ে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টিতে শতাধিক নেতা-কর্মী নিয়ে যোগদান করেন ডা. রূপক।