ঢাকাMonday , 8 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি নেতা দুলুকে দুদকে তলব

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে লালমনিরহাটের প্রাক্তন সাংসদ ও বিএনপি নেতা আসাদুল হাবিব দুলুকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার দুদকের প্রধান কার্যালয় থেকে অনুসন্ধান কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান সই করা চিঠিতে তাকে আগামী ১৪ অক্টোবর হাজির হতে বলা হয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য এ তথ্য জানিয়েছেন।
লালমনিরহাটের প্রাক্তন সাংসদ ও বিএনপি নেতা আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে বিএনপি আমলে লালমনিরহাট ও রংপুর অঞ্চলের টেন্ডারবাজি এবং ব্যবসায়ীদের নিকট হতে চাঁদা আদায়পূর্বক কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
এর আগে গতকাল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে বিএনপি নেতা ও নাটোরের প্রাক্তন সংসদ সদস্য রুহুল কুদ্দুস দুলুকে জিজ্ঞাসাবাদের জন্য ১১ হাজির হতে তলব করে দুদক। সরকারি প্রকল্পে টেন্ডারবাজি, মাদক ব্যবসা ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়পূর্বক ৫০০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ দুদক অনুসন্ধান করেছে।
দুদক পরিচালক কাজী শফিকুল আলম অনুসন্ধান কাজের তদারককারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।