ঢাকাSaturday , 6 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিকেলে খালেদা জিয়াকে বিএসএমএমইউতে নেওয়া হবে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : অসুস্থ অবস্থায় কারান্তরীণ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিকেল ৩টার পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়া হবে। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন এ তথ্য জানিয়েছে।
শনিবার দুপুরে নাজিমউদ্দীন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারের ফটকে উপস্থিত সাংবাদিকদের তিনি জানান, শনিবার বিকেল ৩টার পর খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিএসএমএমইউ হাসপাতালে নেওয়া হবে।
জানা গেছে, কারাগারে থেকে হাসপাতালের যাওয়ার জন্য খালেদা জিয়াকে প্রস্তুত করা হচ্ছে। এরই মধ্যে তার জন্য কারা ফটকে গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। এজন্য সিনিয়র জেল সুপার ইকবাল কবির চৌধুরী বেলা সোয়া ১১টায় কারাগারে প্রবেশ করেছেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডাদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫। এরপর থেকে খালেদা জিয়া কারাগারেই আছেন।