ঢাকাFriday , 5 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কেউ না এলে নির্বাচন থেমে থাকবে না

Link Copied!

ভোলা সংবাদদাতা : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নির্বাচনকালীন সরকার থাকবে। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। সেই নির্বাচন হবে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক। তবে কেউ নির্বাচনে না এলে নির্বাচন থেমে থাকবে না।
শুক্রবার সকালে ভোলা সদর উপজেলা মিলনায়তনে পারিবারিক সাইলো ও বয়া এবং ড্রাম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, ‘নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, আরো হবে। আগেও ষড়যন্ত্র আমরা মোকাবেলা করেছি, আবারও করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসবেন।’
ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ভোলার প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। গ্রামের প্রতিটি রাস্তা পাকা হয়েছে। ভোলা-বরিশাল ব্রিজ হওয়ার পর ভোলা আর ঢাকা থেকে বিচ্ছিন্ন থাকবে না।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ‘খাদ্য সচিব মো. শাহাবুদ্দিন আহমেদ, জেলা প্রশাসক মোহাম্মাদ মাসুদ আল ছিদ্দিক, সদর উপজেলা চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মো. ইউনুস, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মইনুল হোসেন বিপ্লব ও স্থানীয় গণ্যমান্য বক্তিবর্গ।
অনুষ্ঠানে সদর উপজেলার ৮ হাজার পরিবারের মধ্যে সাইলো ও ৩৫০ পরিবারের মধ্যে বয়া এবং ড্রাম বিতরণ করা হয়।