ঢাকাSunday , 30 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সংবিধান লঙ্ঘন করার দাবি গ্রহণযোগ্য নয়

Link Copied!

কুষ্টিয়া প্রতিনিধি : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধানের বিধান অনুযায়ী হবে। সেই নির্বাচনে আমরা সকল দলকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছি। সুতরাং নির্বাচনকে কেন্দ্র করে আইন ভঙ্গ করা বা সংবিধান লঙ্ঘন করার দাবি গ্রহণযোগ্য নয়।
রবিবার বেলা ১১টায় কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে এক প্রশ্নের সাংবাদিকদের হানিফ এসব কথা বলেন।
হানিফ বলেন, বেগম খালেদা জিয়া আদালতের রায়ে দণ্ডিত হয়ে কারাগারে আছে। বিএনপিকে মাথায় রাখতে হবে আদালতের রায়ে দণ্ডিত কোন কয়েদিকে আদালতের মাধ্যম ছাড়া মুক্তির কোন পথ নেই। সুতরাং নির্বাচনকে সামনে রেখে নির্বাচন বর্জনের হুমকি দিয়ে বেআইনি কোন দাবি মানার সুযোগ নেই।
এ সময় উপস্থিত ছিলেন- কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খানসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা।