ঢাকাFriday , 28 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উন্নয়নের জন্য প্রয়োজন শান্তি: অর্থ প্রতিমন্ত্রী

Link Copied!

সিলেট প্রতিনিধি : দেশের উন্নয়নের জন্য প্রয়োজন শান্তি, আর শান্তি মানে সামাজিক শান্তি- এমন মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ‘‘সামাজিক শান্তি বিদ্যমান থাকলে আমরা যার যার কাজ নির্বিঘ্নে করতে পারি। সেই সঙ্গে সব কাজের ধারাবাহিকতা দরকার, যাতে কাজকে আরো গতিশীল করতে পারে।’’
শুক্রবার সকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘শক্তি এবং পরিবেশ বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। দুই দিন ব্যাপী এ সম্মেলনের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগ।
প্রধান অতিথির বক্তব্যে এম এ মান্নান বলেন, ‘‘আওয়ামী লীগ এদেশের মানুষের জন্য কী কাজ করেছে, তা এই বাংলার জনগণ জানে। আওয়ামী লীগের অর্জন বাংলাদেশের ইতিহাসে গ্রন্থিত হয়ে গেছে।’’
শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ইলিয়াস উদ্দীন বিশ্বাস, ফলিত বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আবুল মুকিত মুহাম্মদ মোকাদ্দেস, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম, সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার লুৎফর রহমান, ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের প্রধান নির্বাহী অফিসার মো. শামসুল হক আহমেদ।
দুই দিন ব্যাপী এই সম্মেলনে শাবিসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং দেশের বাইরে থেকে আগত শিক্ষকেরা তাদের কী-নোট, গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন। উদ্বোধন অনুষ্ঠানে শাবির বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।