ঢাকাThursday , 27 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লাফালাফির পরিণতি শুভ হবে না: কাদের

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এবং তাদের দোসররা নাশকতা ও সহিংসতার ছক আঁটছে বলে অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘লাফালাফির পরিণতি শুভ হবে না। হুমকি-ধামকি দিলে আমরা ঘরে বসে ডুগডুগি বাজাবো, তা হবে না।’
বৃহস্পতিবার আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলির সঙ্গে দলের সহযোগি সংগঠনের এক সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। বঙ্গবন্ধু এভিনিউর দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে কামাল হোসেনের গণফোরাম এবং তৃতীয় শক্তি হওয়ার ঘোষণা দেয়া তিন দলের জোট যুক্তফ্রন্টের সঙ্গে ঐক্য গড়তে মরিয়া বিএনপি। একে তারা বলছে ‘জাতীয় ঐক্য’।
কথিত এই জাতীয় ঐক্য প্রসঙ্গে কাদের বলেন, ‘দেশের রাজনীতি অঙ্গনে অশুভ শক্তির পদধ্বনি শুনতে পাচ্ছি। আন্দোলনে ব্যর্থ হৃযে বিএনপি এবং তাদের দোসররা নাশকতা ও সহিংসতার ছক আঁটছে। দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা চলছে।’
দেশের ৬৬ শতাংশ মানুষ যে দল (আওয়ামী লীগ) এবং দলটির নেত্রীকে সমর্থন করে, এই সিংহভাগ মানুষকে বাদ দিয়ে জাতীয় ঐক্য হয় কীভাবে প্রশ্ন রাখেন কাদের। বলেন, ‘এটা তো জাতীয়তাবাদী সাম্প্রদায়িক ঐক্য। জনতা নয়, নেতায়-নেতায় ঐক্য। এই পাঁচমিশালী জগাখিচুড়ি ঐক্যের কোনও ভবিষ্যত আছে বলে আমরা মনে করি না।’