ঢাকাTuesday , 25 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেট বিএনপির সাধারণ সম্পাদক আলী কারাগারে

Link Copied!

সিলেট প্রতিনিধি : সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ‘পুলিশের কাজে বাধা দেওয়ার’ অভিযোগে পুলিশের দায়েরকৃত একটি মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।
মঙ্গলবার সিলেট মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপি নেতা শওকত আলী বাবুল।
২১ জুলাই সিলেট সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণাকালে দুই কর্মীকে আটক করেছিল পুলিশ। এর প্রতিবাদে মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীসহ বিএনপির নেতা-কর্মীরা নগরীর উপশহরস্থ এসএমপির উপপুলিশ কমশিনার (দক্ষিণ) কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ ঘটনায় পুলিশ কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে বিএনপির শীর্ষ নেতাদের আসামি করে শাহ পরান থানায় একটি মামলা দায়ের করে।
ওই মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন নেতারা। তবে জামিনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আলী আহমদ মঙ্গলবার সিলেট আদালতে হাজির হয়ে ফের জামিন আবেদন করেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।