ঢাকাWednesday , 19 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুবাইয়ে পাকিস্তান-ভারতের ম্যাচ দেখবেন ইমরান খান

Link Copied!

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হারের পরে পাকিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে ভারত। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সাড়ে পাঁচটায় ম্যাচটি শুরু হবে।
পাকিস্তান দলকে সমর্থন করতে এ ম্যাচে মাঠে উপস্থিত থাকার কথা রয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের। রাষ্ট্রীয় সফরে সংযুক্ত আরব আমিরাতে আছেন ইমরান খান। পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক সময় করে ম্যাচটি দেখতে যাবেন। আবু ধাবি থেকে দুবাই এক ঘন্টার পথ। ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ। তাই কোনোভাবেই ম্যাচটি হাতছাড়া করতে চান না ইমরান খান।
উমরাহ পালন শেষে আজই সৌদি থেকে সংযুক্ত আরব আমিরাত পৌঁছাবেন পাক প্রধানমন্ত্রী। সেখানে রাষ্ট্রীয় কিছু কাজ সারবেন। এরপর দুবাইয়ের পথে রওণা হওয়ার কথা তার। তবে ইমরান খানের আসার সব চেয়ে বড় সমস্যা হল, সরকারি বাধা নিষেধ।
একজন রাষ্ট্রপ্রধান এই ভাবে সরকারি সফরের মধ্যে অন্য শহরে খেলা দেখতে আসতে পারেন কি না, সেই প্রশ্ন উঠছে। তার ওপর থাকবে নিরাপত্তার কড়াকড়ি। কিন্তু ততসব ভাবার মানুষ নন ইমরান খান। তাঁর পক্ষে সবই সম্ভব। বিরোধী দলে থাকার সময় ইডেনে চলে গিয়েছিলেন ভারত-পাকিস্তানের ম্যাচ দেখতে। তবে ইমরান খান এলে, স্টেডিয়াম জুড়ে যে গর্জনটা উঠবে তা নিশ্চিত ভাবে চাপে ফেলবে ভারতীয় ক্রিকেটারদের। বিদেশের মাটিতে রাষ্ট্রীয় প্রধানের সমর্থন পাওয়া তো চাট্টেখানি কথা না।
খেলোয়াড়ী জীবনে ভারতের বিপক্ষে ইমরান খানের রেকর্ড দারুণ। ওয়ানডেতে ২৯ ম্যাচে ৪৩৩ রান ও ৩৫ উইকেট পেয়েছিলেন। আর ২৩ টেস্টে ১০৯১ রান ও ৯৪ উইকেট পকেটে পুরেছিলেন।