ঢাকাWednesday , 19 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তেলেগু সিনেমায় বাংলাদেশের মেঘলা

Link Copied!

বিনোদন প্রতিবেদক : ‘আমি শুধু চেয়েছি তোমায়’, ‘নবাব’ নামের সিনেমায় অভিনয় করেন বাংলাদেশের মডেল মেঘলা মুক্তা। এবার দেশের গণ্ডি পেরিয়ে ভারতের তেলেগু ভাষার সিনেমায় অভিনয় করলেন তিনি। ‘সাকালা কালা ভাল্লাভুডু’ নামের সিনেমাটির একটি পোস্টার সম্প্রতি প্রকাশ করা হয়। এতে তার বিপরীতে অভিনয় করেছেন তানিস্ক রেড্ডি।
অ্যাকশন, রোমান্টিক ও কমেডির মিশেলে তৈরি ‘সাকালা কালা ভাল্লাভুডু’ সিনেমাটি পরিচালনা করেছেন শিবা গণেশ এবং প্রযোজনা করেছে ইউভেন টুরিস্ট টকিং অ্যান্ড সিমভা। গত বছরের ডিসেম্বরে হায়দরাবাদে অডিশন দিয়ে এ সিনেমায় অভিনয়ের সুযোগ পান মেঘলা। সিনেমাটিতে অভিনয়ের জন্য মেঘলাকে তেলেগু ভাষা শিখতে হয়েছে। চলতি বছরের শুরুর দিকে তামিলনাড়ু, কেরালা ও রামুজি ফিল্ম সিটিতে সিনেমাটির শুটিং হয়েছে বলে জানা যায়।
সিনেমার পোস্টারটি ফেসবুকে শেয়ার করে মেঘলা লিখেছেন, ‘আমি বিশ্বাস করি যদি নিজের উপর বিশ্বাস থাকে তবে নিজের উপর ভরসা রাখুন, সঠিক মনোভাব বজায় রাখুন।যদি আপনি কৃতজ্ঞ হন তা হলে ঈশ্বর আপনার জন্য নতুন দরজা খোলে দেবেন।’
এ প্রসঙ্গে মেঘলা বলেন, ‘সিনেমাটির শুটিং, গান ও ডাবিং শেষ। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে সিনেমাটি মুক্তি পাবে। এর মাধ্যমে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটবে। এ সিনেমার পোস্টারটি আমাকে রোমাঞ্চিত করেছে। এটি স্বপ্ন পূরণের গুরুত্বপূর্ণ একটি ধাপ।’