ঢাকাWednesday , 19 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুব শিগগির বিয়ে করছি না

Link Copied!

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু। বলিউডের পিংক সিনেমায় অভিনয় করে বেশ আলোচনায় আসেন তিনি।
গত শুক্রবার মুক্তি পেয়েছে তাপসী অভিনীত মনমর্জিয়া সিনেমাটি। এতে আরো অভিনয় করেছেন-অভিষেক বচ্চন ও ভিকি কৌশল। সিনেমাটি পরিচালনা করেছেন অনুরাগ কাশ্যপ। সিনেমাটিতে তাপসীর অভিনয় দর্শক-সমালোচকদের কাছে বেশ প্রশংসা পাচ্ছে।
এদিকে অনেকদিন থেকেই শোনা যাচ্ছে, অলিম্পিকে রুপাজয়ী ড্যানিশ ব্যাডমিন্টন তারকা ম্যাথিয়াস বো’র সঙ্গে প্রেম করছেন তাপসী। গুঞ্জন উঠেছে, চলতি বছরের শেষে বিয়ের পরিকল্পনা করছেন তারা।
তবে এ ধরনের গুঞ্জন উড়িয়ে দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমে তাপসী পান্নু বলেন, ‘না, আমি খুব শিগগির বিয়ে করছি না। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ অভিষেক বচ্চন আশে পাশে নেই। আমার এই উত্তর তার কাছে অদ্ভুত মনে হতো।’
তিনি আরো বলেন, ‘সবসময়ই বলে আসছি, তখনই বিয়ে করব যখন আমি সন্তান নেয়ার জন্য প্রস্তুত হবো। সন্তান নিতে হলে তো অবশ্যই বিয়ে করতে হবে। এছাড়া যদি কাউকে ভালোবাসেন এবং কারো সঙ্গে সময় কাটাতে যদি আপনার ভালো লাগে এজন্য তো বিয়ের প্রয়োজন নেই, ঠিক কিনা?’